মুক্তিযুদ্ধ জাদুঘরে শেষ মুহূর্তে স্থগিত
করা হলো জাতীয় চার নেতা স্মরণে বিশেষ প্রদর্শনী। জাদুঘর
কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তাজনিত কারণে পুলিশের অনুরোধে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
তবে পুলিশের দাবি, তারা অনুষ্ঠান বন্ধ করতে বলেনি।
ঢাকার আগারগাঁওয়ে
মুক্তিযুদ্ধ জাদুঘরের ষষ্ঠতলার ৬ নম্বর গ্যালারিতে আজ বিকাল ৪টায় এই প্রদর্শনী
উদ্বোধন হওয়ার কথা ছিল। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা ছিল মুক্তিযুদ্ধকালীন
সরকারের কর্মকর্তা ও সাবেক সচিব ওয়ালিউল ইসলামের।
দুপুরের পর জাদুঘর
প্রাঙ্গণে পুলিশের অবস্থান দেখা যায়। এর মধ্যেই অ...