আজ ৩ নভেম্বর, জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের আজকের দিনে ঢাকা কেন্দ্রীয়
কারাগারে বন্দি অবস্থায় হত্যা করা হয় মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি
সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর
আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে।
৫১ বছর আগের ওই হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলা জেলহত্যা মামলা নামে
পরিচিতি পায়। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় আদালতের রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত
আসামির সংখ্যা ৮ এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তিনজন। সাজাপ্রাপ্ত এই ১১...