ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘আজকের ক্ষুদে বিজ্ঞানীরাই হবে আগামীর বাংলাদেশের নির্মাতা। বিজ্ঞানের প্রতিটি শাখায় আমাদের দক্ষতা অর্জন করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সেই লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে।’ গত বৃহস্পতিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন...