শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার সময়ে বুকবিল্ডিং পদ্ধতির
মাধ্যমে বড় অঙ্কের অর্থ উত্তোলন করেছিল মীর আখতার হোসেন লিমিটেড। তখন কোম্পানিটির
উচ্চ কাট-অফ প্রাইস নির্ধারণ করে ভবিষ্যৎ প্রবৃদ্ধির বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
কিন্তু তালিকাভুক্তির পর বিগত ছয় বছরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এই দীর্ঘ সময়ে কোম্পানিটির
রাজস্ব আয়, নিট মুনাফা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ধারাবাহিকভাবে কমেছে। আইপিওর অর্থ
দিয়ে কোম্পানির ঋণ কমানোর লক্ষ্য তুলে ধরা হলেও বাস্তবে ঋণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি
পেয়েছে। ফলে আইপিওর...