শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘রাধিকা’। আমানুল হক হেলালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফরহাদ আলম। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মিহি আহসান, রানা চৌধুরী, জয়রাজসহ আরও অনেকে।নাটকটি প্রচারিত হবে বুধবার ২১ অক্টোবর রাত ১০টা ৩০ মিনিটে।নাটকের গল্পে দেখা যাবে, দরিদ্র পরিবারের মেয়ে রাধিকা। দেখতে মিষ্টি হলেও স্বভাবে বেশ কঠিন। গ্রামে গ্রামে ঘুরে লাউ, শশা, কুমড়োসহ বিভিন্ন সবজি সংগ্রহ করে বাজারে বিক্রি করে সে। সবজি বিক্রির সময় অনেকেই নানা অজুহাতে তার সঙ্গে কথা বলতে চা...