মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর মুকুট জিতেছেন সামানজার সাঈদ। শনিবার র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে তার মাথায় পরিয়ে দেওয়া হয় বিজয়ীর মুকুট। এর মধ্য দিয়ে তিনি আগামী আগস্টে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য ৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ অর্জন করেছেন। প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা এবং দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়েছেন লাবিবা মানজুর।শুধু বাহ্যিক সৌন্দর্য নয়; বুদ্ধিমত্তা, নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা, সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের জীব...