চট্টগ্রামের পুরনো শহরের ভেতরে ঢুকলেই একসময় বাতাসে মিশে আসে এক অদ্ভুত মিষ্টি গন্ধ। সেই গন্ধে আছে জাফরান, গোলাপ, এলাচি, সুপারি, চুন আর পানের মোলায়েম মিশেল। যেন কোনো পুরনো প্রেমপত্রের ভাঁজ খুলে বসে আছে শহর। সেই পথের নাম—লাভলেন।
নামের মধ্যেই যেন প্রেম প্রেম ভাব! ইতিহাস ঘাঁটলে জানা যায়, ব্রিটিশ আমলে এখা...