অভাব-অনটন ছিল নিত্যদিনের সঙ্গী। সংসারের খরচ জোগাতেই যেখানে বাবা-মাকে হিমশিম খেতে হয়, সেখানে মেয়ের পড়াশোনার ব্যয় বহন করা ছিল তাদের জন্য বড় চ্যালেঞ্জ। নামিদামি কোচিং কিংবা প্রাইভেট শিক্ষকের কাছে পড়ার সুযোগও হয়নি। তবু দারিদ্র্যকে স্বপ্নের পথে বাধা হতে দেয়নি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেয়ে মিথিলা আক্তার পুষ্প। নিজের অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা ও শিক্ষকদের সহযোগিতায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে।মিথিলা সোনারগাঁয়ের বাহাউল হক টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী। তার বাবা ইয়ায়ুল ইসলাম একজন ন...