ডিপফেক ও এআই দিয়ে খ্যাতিমান ব্যক্তিদের কণ্ঠ নকল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণার মাধ্যমে যৌন উত্তেজক ওষুধ বিক্রি করছে একটি প্রতারকচক্র। ওই চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে ১১টি ল্যাপটপ, ১৩টি স্মার্টফোন, ৩৪টি ফিচার ফোন, ২১টি সিম কার্ড...