বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যাটিং কোচের চেয়ারটি হয়ে গেছে
‘মিউজিক্যাল চেয়ার’। মোহাম্মদ সালাউদ্দিন ও মোহাম্মদ আশরাফুলের
মধ্যে চলছে অদল-বদল। ২০২৫ সালে জাতীয় দলে ব্যাটারদের নিয়ে কাজ করার দায়িত্বে থাকার
পরও সালাউদ্দিনের পাশে ব্যাটিং কোচ হয়ে আসেন মোহাম্মদ আশরাফুল। কয়েক মাস আগে সহকারী
কোচের পদ থেকে বাদ পড়েন সালাউদ্দিন। গত শনিবার আবার আশরাফুলকে সরিয়ে সেই চেয়ারটি দেওয়া
হয় সালাউদ্দিনকে।
কীসের ভিত্তিতে কয়েক মাসের ব্যবধানে সালাউদ্দিনের এই প্রত্যাবর্তন,
কিংবা কী ব্যর্থতায় আশরাফুলকে বিদায় কর...