চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব।পুলিশের ভাষ্য, গতকাল রবিবার রাতে সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকা থেকে সবশেষ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন দিদার আলম (৩০) ও আফসার মিয়া (৩০)। দুজনের বাড়ি রাউজান উপজেলার পূর্ব রাউজান গ্রামে।মাসুদুল হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান আলমের ঘনিষ্ঠ সহযোগী দিদার ও আফসার— বলছে পুলিশ। যুবদল নেতা খুনের ভিডিও ফুটেজে...