ভারতের গুরগাঁওয়ের ২৫ হাজার রুপির চাকরি ছেড়ে অটোরিকশা চালানো শুরু করেছিলেন এক ব্যক্তি। সেই সিদ্ধান্তই বদলে দিয়েছে তার জীবন। এখন মাসে আয় করেন ৫০ থেকে ৬০ হাজার রুপি বা বাংলাদেশি টাকায় প্রায় ৭৭ হাজার টাকা। শুধু তাই নয়, এই আয়েই তিন সন্তানের পড়াশোনার খরচ চালিয়ে ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন তিনি।খরচ বাদ দিয়ে আকাশ নামে ভারতীয় ওই অটোরিকশাচালকের সাশ্রয় থাকে প্রায় ৪০ থেকে ৪৫ হাজার রুপি বা ৫৮ হাজার টাকা। সম্প্রতি এক যাত্রীর সঙ্গে তার কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে দ...