পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের জন্য নতুন ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়ে বোর্ডে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব জমা দিয়েছেন শ্রমিক প্রতিনিধি বাবুল আক্তার। অন্যদিকে, এই প্রস্তাব পর্যালোচনার জন্য চার কার্যদিবস সময় চেয়েছে মালিক পক্ষ।আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচাস্থ 'শাহ পরশিয়া' ভবনে অবস্থিত মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে এই প্রস্তাব ও সময় আবেদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী (জেলা ও দায়রা জজ)।বৈঠক শেষে শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সদস্য...