একটি হাঁস, একটি সবুজ মেক্সিকান জার্সি, আর প্রেসিডেন্টের সংবাদ সম্মেলন— শুনতে যেন কোনো কমেডি সিনেমার দৃশ্য! কিন্তু ঘটনাটি একেবারেই সত্যি। স্থানীয় সময় গত সোমবার সকালে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের সংবাদ সম্মেলনে সবাইকে ছাপিয়ে সবচেয়ে বড় তারকা হয়ে উঠেছিল ‘মার্লিন’ নামের এক হাঁস! সেদিন ফুটবল জার্সি আর ফিফার টাই পরে টলতে টলতে সংবাদ সম্মেলনস্থলে ঢুকল মার্লিন।
প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের আগেই হাঁসটি সাংবাদিকদের সামনে নিজের আসন দখল করে নিল। আর মুহূর্তেই স্পটলাইট চলে গেল তার দিক...