বহুল প্রশংসিত ‘অন গোল্ডেন পন্ড’ (১৯৮১) চলচ্চিত্রে হেনরি
ফন্ডা ও জেন ফন্ডার বাস্তব জীবনের উত্তেজনাপূর্ণ বাবা-মেয়ের সম্পর্ককে সরাসরি তাদের
অভিনীত চরিত্র দুটির দ্বন্দ্বের মধ্যে ফুটিয়ে তুলেছিলেন মার্ক রাইডাল। শতবর্ষের মাইলফলক
ছোঁয়ার তিন বছর আগেই থেমে গেল এই মার্কিন চলচ্চিত্রকারের জীবনঘড়ি। ১৩ আগস্ট ক্যালিফোর্নিয়ার
উডল্যান্ড হিলে ৯৭ বছর বয়সে মারা যান তিনি। ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য নিশ্চিত করে
বর্ষীয়ান অভিনেত্রী বেট মিল্ডার লিখেছেন, “আমার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘দ্য রোজ’-এর
(১৯৭৯) নির্মাতা মার্...