আফ্রিকাকে গ্রিনল্যান্ডের প্রায় সমান দেখানো সেই পরিচিত মানচিত্র এবার বদলে দেওয়ার উদ্যোগ নিয়েছে জাতিসংঘ। বিশ্বের বহুল ব্যবহৃত মার্কেটর মানচিত্রে আয়তনের যে বড় ধরনের বিকৃতি রয়েছে, তা দূর করতে ‘ইকুয়াল আর্থ প্রজেকশন’ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। বাস্তবে আফ্রিকা গ্রিনল্যান্ডের চেয়ে প্রায় ১৪ গুণ বড় হলেও প্রচলিত মানচিত্রে প্রায় সমান দেখানো হয়। জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত ‘কারেক্ট দ্য ম্যাপ’ প্রস্তাবের লক্ষ্য হলো মার্কেটর মানচিত্রের এই অসামঞ্জস্য দূর করা। নতুন উদ্যোগের মধ্য দিয়ে মানচিত্রে পৃথিবীকে দেখার...