অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্বের সার্টিফিকেট ও পাসপোর্ট পেতে অভিভাবকদের নাগরিকত্ব বা ইমিগ্রেশন স্ট্যাটাসের প্রমাণ দাখিল করতে হবে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এ প্রস্তাব করেছে। জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ প্রচেষ্টার অংশ এটি। এ বিষয়ে ১ সেপ্টেম্বর একটি এক্সক্লুসিভ রিপোর্ট প্রকাশ করেছে রয়টার্স। গত ৬ আগস্ট এ-সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প, যার মূল লক্ষ্য ‘বার্থ ট্যুরিজম’ রোধ করা।রয়টার্সের প্রশ্নের জবাবে এক বিবৃতিতে স্টে...