যুদ্ধজাহাজে খাবার সংকট, টয়লেট অচল। লন্ড্রি সপ্তাহের পর সপ্তাহ বন্ধ। কখনো গরম পানি নেই, কখনো খাবারেও টান। এর সঙ্গে টানা যুদ্ধের চাপ, অথচ কবে বাড়ি ফেরা যাবে তারও ঠিক নেই। এমন পরিস্থিতিতে ইরান যুদ্ধের মিশনে থাকা মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন-এর নাবিকদের মানসিক ও শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। পরিবারের সদস্যদের দাবি, পরিস্থিতি এতটাই গুরুতর যে কয়েকজন নাবিক সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টাও করেছেন।
এসব অভিযোগ প্রকাশ্যে আসে গত বৃহস্পতিবার। সেদিন যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোর নেভাল এয়ার স্টেশ...