ভারতের মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোচালকদের স্থানীয় মারাঠি ভাষা শেখা বাধ্যতামূলক করা হয়েছিল। ভাষা না জানলে লাইসেন্স স্থগিতসহ ছিল বাতিলের ঝুঁকিও। তবে প্রতিবাদের মুখে চালকদের আরও এক বছর সময় দিয়েছে রাজ্য সরকার।গত ২০ আগস্ট থেকে পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে পরিবহন কর্মকর্তারা চালকদের মারাঠিতে মৌলিক কথোপকথনের সক্ষমতা পরীক্ষা শুরু করেন। যারা পরীক্ষায় ব্যর্থ হন, তাদের ভাষা শেখার জন্য এক মাস সময় দেওয়া হয়েছিল। এরপরও ভাষা শিখতে না পারলে তাদের লাইসেন্স স্থগিত বা বাতিল করার কথা ছিল।সরকারের পক্ষ থেকে জানানো হ...