খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলমসহ আটজনের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত সোমবার কমিশন এ অনুমতি দেয়। শুক্রবার খুলনা দুদকের উপপরিচালক মামুনুর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।সাবিরুল আলম ছাড়া অন্য অভিযুক্ত ব্যক্তিরা হলেন- আতাউর রহমান খান লিমিটেডের চেয়ারম্যান ও প্রকল্পের লিড পার্টনার মো. আতাউর রহমান, ঠিকাদারি প্রতিষ্ঠান মাহাবুব ব্রাদার্স লিমিটেডের ব্যবস্থাপ...