মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পদ্মা নদীর মাঝি’ অবলম্বনে নতুন প্রযোজনা নিয়ে মঞ্চে আসছে তেজগাঁও কলেজের থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ। আগামী ২৭ থেকে ২৯ আগস্ট (বৃহস্পতি, শুক্র ও শনিবার) সন্ধ্যা ৭টায় নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।‘পদ্মা নদীর মাঝি’ শুধু পদ্মাপাড়ের একদল জেলের জীবনকথা নয়; এর ভেতর দিয়ে উঠে এসেছে শ্রমজীবী মানুষের দারিদ্র্য, শ্রেণি শোষণ, প্রেম, যৌনতা, প্রকৃতির সঙ্গে মানুষের দ্বন্দ্ব এবং মুক্তির আকাঙ্ক্ষা। প্রযোজনাটিতে জেলেদের জীবনকে কেবল দারিদ্র্যের করুণ চিত্র হিসেবে না দেখে...