ইসরায়েলের সাধারণ নির্বাচনে আরব মুসলিম দলগুলোর বড় ধরনের আসন বৃদ্ধি দেশটির মূলধারার বিরোধীদের সামনে জরুরি ও মৌলিক এক চ্যালেঞ্জ তৈরি করেছে। তাদের হয় আরব-ইসরায়েলিদের সঙ্গে সহযোগিতা করতে হবে, নয়তো বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিকভাবে টিকে থাকার পথ খুলে দিতে হবে।মঙ্গলবারের বুথফেরত জরিপের পর বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোট ফলাফলকে ‘ইসরায়েলের ইহুদিবাদী জাতীয় সংখ্যাগরিষ্ঠের’ বিজয় হিসেবে ঘোষণা করেন। তবে নির্বাচনের প্রকৃত ফলাফল এর চেয়ে অনেক বেশি জটিল হতে পারে বলে মনে হচ্ছে।নতুন নেসেট ও বিদায়ী নেসেটের মধ্যে স...