হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের একটি পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি পচে ও বিকৃত হয়ে যাওয়ায় চেহারা দেখে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, প্রায় এক মাস আগে তার মৃত্যু হয়েছে।আজ সোমবার দুপুরে হাসপাতালের পেছনের পরিত্যক্ত মেডিকেল অফিসার্স কোয়ার্টার পরিষ্কার করতে গিয়ে ঝুলন্ত মরদেহটি দেখতে পান সংশ্লিষ্টরা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর আগামীর সময়কে জানিয়েছেন, পরিত্যক্ত ভবনটি...