নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর হাজীপাড়া এলাকার মহিলা মাদ্রাসায় বৈদ্যুতিক ফ্ল্যাশ বার্নের ঘটনায় দগ্ধ জিদনি (১৪) মারা গেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে একই ঘটনায় দগ্ধ আতিয়া (১১) মারা যায়। এ নিয়ে ওই ঘটনায় দগ্ধ পাঁচ ছাত্রীর মধ্যে দুজনের মৃত্যু হলো।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, জিদনির...