খেলাধুলার চর্চার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।গতকাল শুক্রবার বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প ন...