গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় নেতাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে যুবদল। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন খান ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অব্যাহতি পাওয়া নেতা হলেন ডুমুরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মন্টি শিকদার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্টির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে। এ সংক্...