কাজের অগ্রগতি নেই, কোথাও রাস্তা নির্মাণ অসম্পূর্ণ, কোথাও প্রকল্পের অস্তিত্ব নিয়েই প্রশ্ন। অথচ অর্থ বছরের শেষ দিন ৩০ জুনের আগেই ব্যয় দেখিয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বরাদ্দের পুরো এক কোটি টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে কুড়িগ্রামের উলিপুর পৌরসভার বিরুদ্ধে।২০২৫-২৬ অর্থবছরে ছয়টি প্যাকেজের আওতায় নেওয়া ১৪টি উন্নয়ন প্রকল্পের অধিকাংশের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়নি। সম্প্রতি কয়েকটি কাজ সম্পন্ন হলেও বাকি প্রকল্পগুলোর বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এতে একদিকে সরকারি অর্থের ব্যবহার ও প্রকল্প ব্...