নবজাতক ও শিশুর সুস্থ বিকাশ নিশ্চিত করতে এবং মায়েদের স্তন্যদানে আরও উৎসাহিত করার লক্ষ্য নিয়ে আজ শনিবার (১ আগস্ট) থেকে বিশ্বব্যাপী শুরু হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬। প্রতি বছরের মতো এবারও ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত বিশ্বের ১৭০টিরও বেশি দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহটি পালন করা হবে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান : টেকসই উদ্যোগ করি বেগবান’।বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের যাত্রা শুরু হয় ১৯৯২ সালে। সে বছর প্রথমবারের মতো ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর ব্রেস্টফিডিং অ্যাকশন...