২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে
স্পেনের কাছে পরাজয়ের স্মৃতি রোমন্থন করে আর্জেন্টিনা দলের ভিডিও অ্যানালিস্ট মাতিয়াস
মান্না স্বীকার করেছেন যে, সেদিন ম্যাচে স্পেন দল অনেক বেশি শক্তিশালী ও শ্রেষ্ঠ দল
ছিল। যোগ্যতার ভিত্তিতেই তারা শিরোপা জিতেছে। সম্প্রতি ‘উর্লানা প্লে’-এর রেডিও প্রোগ্রাম ‘ভুয়েলতা ই মিদিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।
ফাইনাল ম্যাচটি নিয়ে নিজের
অনুভূতির কথা জানিয়ে মান্না বলেছেন, ‘আমি ফাইনাল ম্যাচটি আরও দুই-তিনবার দেখেছি। ২০২২
সালের বিশ্বকাপ ফাইনালেও আমার একই অভিজ্ঞতা হয়...