কুমিল্লার চৌদ্দগ্রামে যুবসমাজকে খেলাধুলামুখী করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে উপজেলার ঐতিহ্যবাহী কনকাপৈত তুলাপুকুরপাড় খেলার মাঠ সংস্কার করা হয়েছে।স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে কনকাপৈত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদারের ব্যক্তিগত অর্থায়নে মাঠটি খেলাধুলার উপযোগী করা হয়।গতকাল শুক্রবার বিকালে পাঁচটি ড্রাম ট্রাকে করে প্রায় ৮ হাজার ঘনফুট বালু ফেলে মাঠের সংস্কার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টির কারণে মাঠটিতে কাদা ও ছোট-বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় দীর্ঘদিন ধরে খে...