'ডেকে নেওয়ার দুই মিনিট পরই তিনটি গুলির আওয়াজ শোনা যায়, দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন। মাটি ব্যবসাকে কেন্দ্র করে আমার আব্বাকে গুলি করে হত্যা করা হয়েছে।’আজ বৃহস্পতিবার লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গের সামনে সাংবাদিকদের কথাগুলো বলেন গুলিতে নিহত মাটি ব্যবসায়ী খোরশেদ আলমের (৪৫) মেয়ে প্রেমা আক্তার।প্রেমার ভাষ্য মতে, তার বাবা ঘরে ছিলেন। তাকে ডেকে নিয়ে যান মজিদ আর মোরশেদ নামে দুজন। ২ মিনিট পরই গুলির তিনটি আওয়াজ শোনা যায়। আওয়াজ শুনে ঘটনাস্থল যাওয়ার পথে মোরশেদ আর মজিদ দৌড়ে এসে বলেন, ওয়ালিদ আর...