বাজার মনিটরিং কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয়, আন্তরিক সহযোগিতা এবং টিম লিডারদের নেতৃত্বদক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান। রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বাজার মনিটরিং কাজে নিয়োজিত টিম লিডারদের দক্ষতা বৃদ্ধিবিষয়ক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এমন মতামত ব্যক্ত করেন।
বাণিজ্য সচিব বলেছেন, বাজার তদারকির সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানই একটি অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করছে। এখানে সক্ষমতার ঘাটতির চেয়ে বড় চ্যালেঞ্...