ঢাবির কেন্দ্রীয় মাঠের জলাবদ্ধতা ও সংস্কারকাজে বিলম্বের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক যুবায়ের বিন নেছারী।পোস্টে তিনি লিখেছেন, ‘সেন্ট্রাল ফিল্ড কাম পুকুরে মাছের পোনা ছাড়া হয়েছে। মাছ বড় হলে তা ধরে বিক্রি করে মাঠ সংস্কার করা যাবে। ফুলার রোডে ধান আর সেন্ট্রাল ফিল্ডে মাছ, একদম মাছে-ভাতে বাঙালি!’যুবায়েরের দাবি, সামান্য বৃষ্টিতেই মাঠে হাঁটুপানি জমে যায়। মাঠ সংস্কারের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে দুই কোটি টাকা আনা হলেও সে...