বিশ্বে মাছ উৎপাদনে শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। আর এই মাছ প্রক্রিয়াজাতকরণের সময় উপজাত হিসেবে তৈরি হয় বিপুল পরিমাণ মাছের আঁইশ। যা একসময় বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হলেও এখন তা পরিণত হয়েছে মূল্যবান শিল্প কাঁচামালে। সঠিক প্রক্রিয়াজাতকরণ ও ব্যবস্থাপনার মাধ্যমে এই মাছের আঁইশ সংগ্রহ, প্রক্রিয়...