প্যারিসের ল্যুভরে আজও পতাকা উঁচিয়ে ব্যারিকেড পেরিয়ে এগিয়ে চলেছেন এক নারী। পায়ের নিচে মৃতদেহ। চারপাশে ধোঁয়া আর ধ্বংসস্তূপ। ফরাসি চিত্রশিল্পী ইউজিন দ্যলাক্রোয়ার বিখ্যাত চিত্রকর্ম ‘জনগণকে পথ দেখাচ্ছে স্বাধীনতা’। প্রায় দুই শতাব্দী আগের সেই ছবির সঙ্গে আজকের ফ্রান্সের অস্বস্তিকর মিল। তবে এবার ক্যানভাসে নয়, বাস্তবের রাজপথে। প্যারিসের পথে পথে পোড়া গাড়ির কঙ্কাল। ঝলসানো মোটরসাইকেল, টায়ারের ছাই আর ভাঙা দোকানের কাচ। দেয়ালে দেয়ালে ক্ষোভের চিহ্ন। সেই ধ্বংসস্তূপ সরাচ্ছেন পরিচ্ছন্নতাকর্মীরা। পাহারা দিচ্ছে পুলিশ...