চা বাগান ঘিরে ভুতুড়ে ঘটনার
অভাব নেই। এর কোনো
কোনোটির জাগতিক ব্যাখ্যাও আছে। ইউপিএল থেকে প্রকাশিত
‘মাই লাইফ ইন টি’
বইতে এ ধরনের অভিজ্ঞতার
বিবরণ দিয়েছেন টি প্ল্যান্টার আনোয়ারুল
আজিম
আমার
বন্ধু জিশান রাতে যেকোনো ছায়াকেই
ভূত ভাবত। একবার সে ক্লিভডন বাংলোয়
(মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী এলাকায়) আমার
সঙ্গে নৈশভোজ করতে আসে। অতিথিদের
ব্যবহারের জন্য নির্দিষ্ট শৌচাগারে
ঢোকার জন্য দরজা খুলতেই
এক হাড় হিম করা
চিৎকার দিয়ে লাফিয়ে পিছিয়ে
আসে সে। তার দাবি,
ভেতরে কোনো এক ছায়ামূর্তির
উপস্থি...