আবু হুরায়রা (রা.)-এর মা মাইমুনা বিনতে সবীহ (রা.)-এর ইসলাম গ্রহণের ঘটনা এক হৃদয়স্পর্শী অধ্যায়। যেখানে
একজন মানুষের হেদায়াতের আকাঙ্ক্ষা, মায়ের প্রতি সন্তানের ভালোবাসা এবং
আল্লাহর কাছে দোয়ার শক্তি একসঙ্গে ফুটে উঠেছে। একজন সাহাবি তার মায়ের হেদায়াতের
জন্য কতটা ব্যাকুল ছিলেন এবং রাসুলুল্লাহ (সা.) কীভাবে তার সেই আকাঙ্ক্ষায় সাড়া
দিয়েছিলেন, এ
ঘটনা তার উজ্জ্বল দৃষ্টান্ত।
আবু হুরায়রা (রা.) বলেন, তিনি তার মাকে ইসলামের দিকে আহ্বান করতেন। কিন্তু তার মা
রাসুলুল্লাহ (সা.) সম্পর্কে এমন কিছু কথা বলতেন, যা...