বাংলা বিভাগের প্রযোজনায় ঢাকা কলেজে ময়মনসিংহের গীতিকা মহুয়া সুন্দরী মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টায় কলেজের শহিদ আ ন ম নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে নাটকটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ, বাংলা বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।আয়োজকরা জানান, ময়মনসিংহ গীতিকার যে বিখ্যাত ১০টি পালা রয়েছে, তার মধ্যে একটি হলো ‘মহুয়ার পালা’। এই নাটকটি বাংলা বিভাগ কর্তৃক আমরা এখানে মঞ্চস্থ করতে যাচ্ছি। নাটকটিতে...