নরসিংদীর রায়পুরায় পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টার সময় কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেত্রীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর পৌর এলাকার হাসিমপুর থেকে তাকে আটক করা হয়।আটক নেত্রীর নাম তাসলিমা আক্তার। তিনি রায়পুরা পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর।পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় নিয়মিত টহল ও অভিযান পরিচালনার সময় পুলিশের একটি দল তাসলিমাকে দেখতে পায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।...