প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি)
নিয়োগ পেয়েছেন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের প্রধান বিদ্যুৎ পরিদর্শক (অতিরিক্ত সচিব) মো. আনোয়ারুল ইসলাম।
রবিবার (২২ নভেম্বর) জনপ্রশাসন
মন্ত্রণালয় থেকে জারি করা
এক প্রজ্ঞাপনে তাকে পদায়ন করা
হয়। একই সঙ্গে তার
চাকরি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে
ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে, পৃথক এক প্রজ্ঞাপনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক শাহীনা ফেরদৌসীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি
করা হয়েছে।