পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার উপরে। চারদিকে মহাশূন্য, আর নীচে নীল গ্রহ। অথচ সেখানেও বাদ গেল না গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বসেই যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভোচারী অনিল মেনন। শুধু তিনি নন, তার সঙ্গে মহাকাশ স্টেশনে থাকা আরও দুই মার্কিন নভোচারী জেসিকা ওয়াটকিনস ও লুক ডেলানিও ভোট দিয়েছেন।মঙ্গলবার, ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন। সেই নির্বাচনে অংশ নিতে মহাকাশ থেকেই ইলেকট্রনিক ব্যালট পাঠ...