শব্দদূষণ নিয়ন্ত্রণের নিয়ম মেনে পশ্চিমবঙ্গের বিভিন্ন মসজিদ থেকে মাইক সরানোর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর ক্রমেই বাড়ছে। সংখ্যালঘু জনপ্রতিনিধিদের অভিযোগ, শব্দদূষণ নিয়ন্ত্রণের কথা বলা হলেও কার্যত একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকেই বেশি লক্ষ্য করা হচ্ছে। এ অভিযোগ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হয়েছেন তিন সাংসদ। অন্যদিকে, বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বিরোধী শিবিরও।বৃহস্পতিবার অমিত শাহের সঙ্গে দেখা করে মসজিদ থেকে মাইক খোলার বিষয়টি তুলে ধরেন...