প্রশ্নআমাদের মাদরাসার কামরায় মাগরিবের সময় অনেক মশা থাকে। একদিন নামাজের মধ্যে সিজদায় যাওয়ার সময় একটি মশা আমার হাঁটুর নিচে পড়ে যায় এবং রক্ত বেরিয়ে তা আমার কাপড়ে লেগে যায়। এখন জানার বিষয় হচ্ছে, রক্ত লাগার কারণে ওই কাপড়ে কি আমার নামাজ হবে?- জুবায়ের বিন আজাদ, মুলাদি, বরিশালউত্তরমশার রক্ত নাপাক নয়। তা কাপড়ে লাগলে কাপড় নাপাক হয় না।আশআস ইবনে সাওওয়ার রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন—كَانَ الْحَسَنُ لَا يَرَى بِدَمِ الذُّبَابِ وَالْبَعُوْضِ وَالْبَرَاغِيْثِ بَأْسًا হাসান বসরী রাহ. মাছি, মশা ও ‘বারাগিছ’ (রক্ত শ...