বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত মানেই নিত্যনতুন আলোচনা ও বিতর্ক। দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে থাকলেও সামাজিক মাধ্যম কিংবা রিয়েলিটি শো-তে তার মন্তব্য মুহূর্তেই খবরের শিরোনাম হয়ে ওঠে। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। তার এক নতুন দাবিতে তোলপাড় শুরু হয়েছে বিনোদনপাড়ায়। মল্লিকার দাবি, হলিউড সুপারস্টার ও ‘মিশন: ইম্পসিবল’ খ্যাত অভিনেতা টম ক্রুজ নাকি তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন! এমনকি তিনি নাকি মল্লিকাকে সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগতভাবে মেসেজ ও ভিডিও পাঠান!সম্প্রতি করণ জোহরের বহুল আলোচিত রিয়েলিটি শো ‘দ্য ট্রেইট...