বলিউডে নীতেশ তিওয়ারির মেগা প্রজেক্ট ‘রামায়ণ’। এই সিনেমায় লঙ্কার রাজা রাবণের স্ত্রী ‘মন্দোদরী’র চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছেন দক্ষিণী সিনেমার অভিনেত্রী কাজল আগরওয়াল। সিনেমা মুক্তির পর তার দেড় মিনিটের স্বল্প উপস্থিতি নিয়ে যখন নানা আলোচনা চলছে, তখন ইনস্টাগ্রামে নিজের অনুভূতি প্রকাশ করে এক আবেগঘন ও সুন্দর বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।ইনস্টাগ্রামে মন্দোদরী লুকের কিছু দারুণ ছবি শেয়ার করে কাজল লিখেছেন, “যেকোনো ভূমিকাতেই ‘রামায়ণ’-এর মতো একটি মহাকাব্যের অংশ হওয়া অত্যন্ত গর্বের। হয়তো আমার স...