বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর। চোখে ছানি, কানে কম শোনেন। শরীরের নানা জায়গায় ঘা। অসুস্থ শরীর নিয়ে একা চলাফেরাও কঠিন। এর মধ্যে সবচেয়ে বড় কষ্ট ক্ষুধা। কখনো মানুষের কাছে হাত পেতে খাবারের টাকা জোটে, কখনো না খেয়েই কেটে যায় দিন। এভাবেই জীবনের শেষ প্রান্তে এসে দিন পার করছেন ৮০ বছরের মনোয়ারা বেগম।
পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দালাল বাড়িতে স্বামীর রেখে যাওয়া ভিটায় একাই থাকেন তিনি। প্রায় ৩০ বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকেই একা তার জীবনসংগ্রাম। তিন মেয়ে ফেরদৌসী (৪০), রিপা (৩৫)...