ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-এর ঘরে অভিনেতা মনীশ গোয়েল ও কাজি তৌকিরের সম্পর্ক নিয়ে কম আলোচনা হয়নি। বন্ধুত্ব থেকে শুরু করে একাধিকবার তর্ক-বিতর্কে জড়িয়েছেন তারা। তবে শো থেকে বেরিয়ে সেই তিক্ততা আর ধরে রাখতে চান না মনীশ। বরং ঘর থেকে বের হওয়ার পর প্রথমেই কথা হয়েছে কাজি তৌকিরের স্ত্রীর সঙ্গে। তার আন্তরিক আচরণে মুগ্ধ হয়েছেন এই অভিনেতা।সম্প্রতি এক সাক্ষাৎকারে শো-পরবর্তী অভিজ্ঞতা জানাতে গিয়ে মনীশ বলেন, বিগ বসের ঘর থেকে বের হওয়ার পর কাজির স্ত্রীই প্রথম তার সঙ্গে যোগাযোগ করেন। তার পায়ের আঘাতের খো...