দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কারের প্রায় ১০ মাস পরে স্বপদে ফিরলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছিল। আজ মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।এতে বলা হয়, মো. মনিরুল ইসলামকে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল করা হয়েছে। তার আবেদনের প্রেক্ষিতে তাকে দলীয় স্বপদে বহাল করা হলো।‘দলীয় নীতি ও আদর্শ পরি...