সমবেত প্রার্থনা, পূজা-অর্চনা আর প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে চট্টগ্রামে উদ্যাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মধু পূর্ণিমা।শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর নন্দনকানন বৌদ্ধ মন্দিরসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে দিনব্যাপী নানা ধর্মীয় আয়োজন করা হয়।সকালে বিহারগুলোতে ত্রিপিটকের মঙ্গলবাণী পাঠ, সমবেত বুদ্ধবন্দনা, বুদ্ধপূজা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ এবং ভিক্ষু সংঘকে পিণ্ডদানের আয়োজন করা হয়। এসব আয়োজনে ভক্তরা অংশ নিয়ে প্রার্থনা ও দানকার্যে যুক্ত হন।নগরীর নন্দনকানন বৌদ্ধ মন্দির ছাড়াও কাতালগঞ্জ নবপণ্ডি...