একটি-দুটি নয়, কেটে নেওয়া হয়েছে প্রায় ২৫ হাজার গাছ। ১০ হেক্টর পাহাড়ি জমির পুরো সামাজিক বাগানটিই এখন প্রায় উজাড়। এমনকি গাছের গোড়া ও শিকড় পর্যন্ত তুলে নেওয়া হয়েছে। শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ের মধুটিলা রেঞ্জের মিনজুরি বাগানের এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৫ জন অংশীদার। স্থানীয়দের দাবি, কেটে নেওয়া গাছের বাজারমূল্য ৪০ লাখ টাকার বেশি। এত বিপুলসংখ্যক গাছ কেটে নেওয়া হলেও বিষয়টি বন বিভাগের নজরে না আসায় প্রশ্ন উঠেছে তাদের নজরদারি নিয়ে।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধুটিলা রেঞ্জের বাতকুচি বিটে...